Author Archives: Sumita Basu
জুলাই ২৫, ২০২১ সাহিত্যসভা : বসু বাসগৃহে
জুলাই ২০২১ সাহিত্যসভা : বসু বাসগৃহে ২৫শে জুলাই, ২০২১ রবিবার প্রবাসবন্ধু মাসিক পাঠচক্রের অধিবেশন বসেছিল কেটিতে সোমনাথ ও সুমিতা বসুর বাড়িতে। অতিমারীর দিনগুলিতে zoom এর মাধ্যমেই চলত সভা। এর সুবিধার দিকটা হল দূর দূরান্ত থেকে অনেকেই যোগ দিতে পারতেন কিন্তু মুখোমুখি দেখা হওয়ার আনন্দটা ছিল সীমিত। জুন ২০২১ থেকে প্রবাসবন্ধুর সভ্য সভ্যারা স্থির করেছেন fully […]
আরো দেখুন২২ শে শ্রাবণ
প্রবাসবন্ধুর পক্ষ থেকে কবি প্রণাম : ছবি ও লেখা আন্তর্জাল থেকে নেওয়া, আন্তরিক কৃতজ্ঞতা রইল। ৬ই আগস্ট,১৯৪১, শ্রাবণ পূর্ণিমার রাত। চারিদিকে চাঁদের আলোয় থই থই করছে। প্রতিমাদেবী বারান্দায় দাঁড়িয়ে টের পাচ্ছেন কোমল জোছনায় কার যেন কান্না লেগে আছে। উঠানে নিঝুম হয়ে আছে ডাক্তারের গাড়ি। বাবামশায়ের ঘরে আলো জ্বলছে। লোকজন পা-টিপে টিপে যাতায়াত করছে। খবর আসতে […]
আরো দেখুন“এ আমার গুরুদক্ষিণা …………”
শ্রাবণী রায় আকিলার কলমে আজ একটি প্রতিষ্ঠানকে নিয়ে এবং আমার ছোটবেলায় বা পরবর্তী জীবনে তার প্রভাব নিয়ে কিছু লেখার বড় ইচ্ছে হল। এখন কথা হচ্ছে ,কি -ই বা আমার জীবন, আর তাতে কিসেরই বা এত প্রভাব ! জেনেই বা কারোর লাভ কি, না জানলেই বা ক্ষতি কি ! তবু দেওয়াল যখন নিজের এবং আনসলিসিটেড বকবক […]
আরো দেখুনজুন ২৭, ২০২১: রবি দে-র লেখনীতে
অতিমারীর আতঙ্ককে পেছনে ঠেলে, টেলি/ভিডিও কনফারেরেন্সর স্থিতি জাড্য কাটিয়ে, দীর্ঘ প্রতীক্ষার পর এ বছরে এই প্রথম প্রবাস-বন্ধু সাহিত্য-সভার মুখোমুখি আসর বসেছিল চন্দ্রা ও রবি দে’র বাড়িতে – গুটি কয় উৎসাহী সদস্য-সদস্যার সাক্ষাৎ উপস্থিতিতে। শেষ সামনাসামনি সভাও বসেছিল দে দম্পতির বাড়িতে, ঠিক ১৬ মাস আগে, ২৩শে ফেব্রুয়ারী ২০২০ তারিখে।স্বাভাবিক কারণে এই ঘরোয়া সভাটি কলেবরে ছোট হলেও […]
আরো দেখুনপান কর চা সানন্দে : ভজেন্দ্র বর্মন
কিছুদিন হল আমি অবসর নিয়েছি। সকালে গাড়ি করে কর্মক্ষেত্রে যাওয়া, কাজে ব্যস্ত থাকা, বাড়িতে ফিরে আসা এবং সন্ধ্যায় খাওয়ার পর কাজের জন্য কম্পিউটার নিয়ে ঘণ্টা খানেক কাটানো মিলে প্রায় যে বারো ঘণ্টা ব্যয় করতাম, তা হঠাৎ বন্ধ হয়ে গেল। কী করা যেতে পারে তার হদিশ খুঁজে পাচ্ছিলাম না। একটা সুযোগ পেলাম। এক আড্ডায় এক বন্ধুবর সিঙ্গাপুরের Ann […]
আরো দেখুন2021 Prabash Bandhu Special Edition
মা তুঝে সালাম: সফিক আহমেদ
১৯১৪ সালের মে মাসের দ্বিতীয় রবিবারকে “মাতৃ দিবস” হিসাবে স্বীকৃতি দেন তদানীন্তন মার্কিন যুক্তরাষ্ট্রের ২৮ তম প্রেসিডেন্ট Woodrow Wilson । অধুনা মাতৃ দিবসের প্রতিষ্ঠাতা আনা জার্ভিস কিন্তু এই দিনটির বাণিজ্যিকরণের ঘোরতর বিরোধী ছিলেন। ৯ই মে ২০২১ এসে গেল সেই মাতৃ দিবস । সোশ্যাল মিডিয়া ভরে যাবে পোশাকি মাতৃ বন্দনায়।ফুল, কার্ড আর উপহার এর বাণিজ্যের হবে […]
আরো দেখুনজুতোকাহিনি তথা মে দিবস : অলোক কুমার চক্রবর্তী
ঠিক “জুতো” না হলেও, এই জুতো নির্মাণ-শ্রমিকদের এক বিরাট অবদান রয়েছে আমাদের সভ্যসমাজে, বিশেষত মেহনতী শ্রমিকদের জীবনে। সেটাই বলি। সবাই জানেন, সাধারণভাবে একজন শ্রমিকের শ্রমদানের বা কাজের সময় “আট ঘন্টা”। এটা বর্তমানে প্রায় সারা পৃথিবীতেই মান্য। চিরকাল কিন্তু এমন ছিল না। ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত সর্বত্রই মজদুরদের কাজের সময়ের প্রায় কোথাওই কোনো ঠিকঠিকানা ছিল না। […]
আরো দেখুন