৩১শে মার্চ, ২০১৯ নমিতা ও রাজীব রায়চৌধুরীর বাড়িতে

Date/Time
Date(s) - 31/03/2019
3:30 pm - 6:30 pm

Categories No Categories


বিষয় : স্বরচিত রচনা পাঠ এবং
“নারী দিবস” ও “ভালোবাসা করে কয়”
বসন্তের রং মাখানোর পর প্রথমে সাদর আপ্যায়ন জানালেন নমিতা। রবি যথাযথ ভাবে সভার নিয়মাবলী বলে সভা আরম্ভের আভাস দিতেই শুরু হল পাঠ।
পাঠ করেছেন : সফিক আহমেদ তাঁর প্রথম স্বরচিত গল্প, মৃণাল চৌধুরীর স্বরচিত গল্প, নন্দিতা একটি লেখা পাঠ করলেন। ।
“ভালোবাসা করে কয়” একটি পাঠ, কবিতা ও গানের সম্মিলিত মনোরম আলেখ্য: লিখেছেন সুমিতা, পরিচালনায় নমিতা।
এটিতে অংশগ্রহণ করেছিলেন: শ্যামলী, বিশ্বরুচি, নীতা, রূপছন্দা, অচিন্ত্য, সোমনাথ, নমিতা ও সুমিতা।
নমিতা স্বভাবতই তার গানে সকলকে মাতিয়ে দিলেন।

সভ্য-সভ্যাদের মধ্যে আর উপস্থিত ছিলেন : সুরূপা, চন্দ্রা, পাখি প্রমুখ।

সভার শেষে অনেক আয়োজন ভূরি ভোজের। রাজীব গৃহকর্তা হয়ে সকলকে ধন্যবাদজ্ঞাপন করলেন।

বিশেষ অতিথি ছিলেন কঙ্কনা।