প্রবাস বন্ধু পাঠচক্র ও গ্রন্থাগার

হিউস্টন, টেক্সাস
Menu   ≡ ╳
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
Menu
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
 

অতীন বন্দ্যোপাধ্যায়

জন্ম ১লা মার্চ ১৯৩৪, অবিভক্ত বাংলার ঢাকা জেলার রায়নদী গ্রামে। প্রাথমিক শিক্ষা ‘সোনার গাঁও’ স্কুলে। বাংলাভাগ হয়ে যাবার পর পর চলে আসেন এপার বাংলায়। অতঃপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষকতার প্রশিক্ষণ। তাঁর কর্মজীবন বহুধাবিভক্ত, ট্রাকের খালাসি থেকে নাবিক, শিক্ষকতা, সেই সূত্রে স্কুলের প্রিন্সিপ্যাল, কারখানার ম্যানেজার থেকে প্রকাশনা অবশেষে সাংবাদিকতায় এসে স্থিত হলেন। এই বহুবিচিত্র কর্মজীবন যেমন পরিপুষ্ট করেছে তাঁর অভিজ্ঞতা তেমনি নানা পরতে সাজিয়েছে তাঁর মননকে। তাঁর গল্পের চরিত্ররা তাদের ভাষার সন্ধানে কৃত্রিমতায় আচ্ছন্ন হয়ে পড়েনি মোটেই। ভিটেমাটির শিকড় উপড়ে ফেলে তাঁকে ঘরছাড়া হতে হয়েছিল কৈশোরে, সেই যন্ত্রণার ছায়া পড়েছে তাঁর সাড়া জাগানো উপন্যাস ‘নীলকন্ঠ পাখির খোঁজে’। এরই পিছু পিছু এসেছে, ‘অলৌকিক জলযান’ এবং ‘ঈশ্বরের বাগান’। কিশোর পাঠকদের জন্যও তাঁর লেখনি সমান ভাবে সচল। তাঁর রচিত কিছু বই হল- ‘ফেন্টুর সাদা ঘোড়া’, ‘গিনি রহস্য’, ‘রাজার বাড়ি’, ‘নীল তিমি’, ‘হীরের চেয়েও দামী’, ‘বিন্নির খই লাল বাতাসা’ প্রভৃতি। তাঁর ছোটগল্প সংকলন ‘পঞ্চাশটি গল্প’ ২০০১-এ সাহিত্য অকাদেমি পুরস্কারে ভূষিত হয়েছে। তবে তাঁর প্রাপ্ত পুরস্কারের তালিকায় আছে ১৯৮৩-এ মতিলাল পুরস্কার, ১৯৯০-এ বিভূতিভূষণ পুরস্কার, ১৯৯১-এ তারাশঙ্কর পুরস্কার।
লেখক/লেখিকা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক/লেখিকা

  • অতীন বন্দ্যোপাধ্যায়
  • অদ্বৈত মল্লবর্মণ
  • অবনীন্দ্রনাথ ঠাকুর
  • ভাষাচার্য সুনীতিকুমার চট্টোপাধ...
  • সুকুমার রায় (১৮৮৭-১৯২৩)
  • সুনীল গঙ্গোপাধ্যায়
  • সৈয়দ মুজতবা আলি
  • হরপ্রসাদ শাস্ত্রী
Copyright (C) 2020