প্রবাস বন্ধু পাঠচক্র ও গ্রন্থাগার

হিউস্টন, টেক্সাস
Menu   ≡ ╳
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
Menu
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
 

পরবাসেও কলকাতা

সোমা ঘোষের কলম থেকে ……….

গত বছর আমি (সোমা ঘোষ) এই লাইন ক’টা লিখেছিলাম – একটা ছোট গল্পের মাঝখানে।
“আজন্ম যারা কলকাতায় বাস করেছে, তাদের হঠাৎ করে যদি প্রবাসে নির্বাসন দেওয়া হয়, তারা কলকাতা ছাড়লেও, কলকাতা তাদের ছাড়ে না। আর সেই সব খ্যাপারা বাকি জীবনটা তাদের নির্বাসনে খুঁজে খুঁজে মরে ফেলে আসা শহরের পুরনো অভ্যাসগুলো, সেই শহরটার শরীর থেকে ওঠা গন্ধগুলো, সেই শহরটার অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্মৃতির কুঁচিগুলো – গরমের সাঁঝে ওঠা দখিন হাওয়ায় বেলফুলের গন্ধ, হঠাৎ ওঠা কালবৈশাখীর দমকা ঝড়, আচমকা এক পশলা বৃষ্টির ছাঁট, টাউন স্কুলের ফুচকা, গরমের সন্ধের জুঁই, বইপাড়া, শীতের ময়দান, মোড়ের মাথার চায়ের দোকানের মাটির ভাঁড়ের চা উইথ লেড়ো বিস্কুট, রাতে পাড়ার মিষ্টির দোকানের সদ্য আঁচ থেকে নামানো গরম রসগোল্লা, কারণে অকারণে বিরিয়ানি, শ্যাওলা পড়া উঠোনের এক কোণায় ভাঙ্গা, জং ধরা লোহার ড্রামটায়ে ফুটে থাকা এক ঝাঁক রক্তজবা। দেওয়ালের ফাটল বেয়ে ভাঙ্গা কার্নিশে যেমন বট অশ্বথের পুরুষ্টু শিকড়গুলো একটু একটু করে আস্তানা গেড়ে বসে, নির্বাসিত খ্যাপা মনে কলকাতাও সেইভাবে বাসা বেঁধে থাকে – যকের মত, মনের মণিকোঠা আগলে। সে খ্যাপা পরবাসেও কলকাতার ছোট ছোট সুখগুলো খুঁজে মরে।”‬ – সব চরিত্র কাল্পনিক নয়।”

এই লেখা শুধু পাঠ ও বিনোদনের জন্য, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে নয়।
ছবি আন্তর্জাল থেকে: কৃতজ্ঞতা জানাই


ব্লগ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ব্লগ

  • বই নিয়ে মজার কিছু তথ্য
  • বই নিয়ে আলোচনা:...
  • আমাদের কথা : প্রবাস বন্ধু সম্ব...
  • পুরনো কলকাতার স্থাপত্য
  • গী দ্য মপাসাঁ:...
  • বাংলা অক্ষর
  • রামনিধি গুপ্ত ( নিধুবাবু )
  • পরবাসেও কলকাতা
  • সোলো কনসার্ট
  • যখন :...
Copyright (C) 2020