প্রবাস বন্ধু পাঠচক্র ও গ্রন্থাগার

হিউস্টন, টেক্সাস
Menu   ≡ ╳
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
Menu
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
 

জানুয়ারী ৩১, ২০২১: রবি দের লেখনীতে

২০২১ সালের প্রথম সভা বসেছিল ৩১শে  জানুয়ারী, চন্দ্রা ও রবি দের যুগ্ম সঞ্চালনায় – গত কয়েক বারের মত এবারও জুম্-এ। শুরুতে সবার অনুরোধে, নমিতা রায়চৌধুরী মন-জুড়ানো একটি উদ্বোধনী-সংগীত গাইলেন, খালি গলায় – ‘মাঝে মাঝে তব দেখা পাই / চিরদিন কেন পাইনা ..।’ 
‘কাজের কথা’ পর্যায়ে প্রথমেই প্রবাস বন্ধু পত্রিকার নববর্ষ সংখ্যা নিয়ে আলোচনা হয়। বিদ্যাসাগরের ২০০তম ও নেতাজির ১২৫তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে পত্রিকায় দুটি স্মারক অধ্যায় থাকবে বলে স্থির হয়। এছাড়া রবীন্দ্রনাথের হিউস্টন ভ্রমণের ১০০ বছর পূর্তি স্মরণ করে আগামী সভায় (ফেব্রুয়ারী মাসে)  রচনা পাঠ ও পত্রিকায় লেখা প্রকাশের প্রস্তাব আসে। আরও স্থির হয় যে এবছরে আগামী কোনও তিনটি সভায় তিনটি পূর্বনির্ধারিত গল্পের উপর আলোচনা হবে। প্রস্তুতি ও পরিচালনার ভার নিয়েছেন নীতা শেটকার, সুমিতা বসু ও সফিক আহমেদ – যারা অংশগ্রহণে উৎসাহী, তারা যেন ওদের সঙ্গে যোগাযোগ করেন। 
‘সাহিত্য চর্চা’ পর্যায় শুরু হয়েছিল শফিক আহমেদের লেখা তিনটি ভিন্ন স্বাদের অনবদ্য ছোট কবিতা দিয়ে। এরপর রবি দে পড়লেন ওর স্কুলের সহপাঠী কবি স্বপন নস্করের লেখা অত্যন্ত সুখপাঠ্য একটি স্মৃতিচারণ “মা”।  এরপর সুমিতা বসু খুবই উপভোগ্য দুটি স্বরচিত রচনা পাঠ করেন – একটি ছোট গল্প, “জলে পড়া আকাশ” ও স্পেনের গৃহযুদ্ধের  উপর একটি সুচিন্তিত প্রবন্ধ, “কলম, কামান ও কবিতা।” সবশেষে, মৃনাল চৌধুরী নিপীড়িত শিশুদের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উপর তার লেখা  “শান্তিনিকেতন শিশুতীর্থ: শান্তিনিকেতনের একটি স্কুল” রচনাটি পাঠ ও আলোচনা করেন। 
এরপর ‘আড্ডা’ পর্যায়ে সভায় আত্মপ্রকাশ করেন সর্বকালীন কনিষ্ট অতিথি, সুমিতা ও সোমনাথ বসুর দৌহিত্র, সদ্যজাত শ্রীমান খলিল – ওকে অনেক আদর ও শুভকামনা জানিয়ে প্রবাস বন্ধুর এই বছরের প্রথম সভার সমাপ্তি হয়। 

ছবি অন্তর্জাল থেকে নেওয়া: কৃতজ্ঞতা স্বীকার

********************************************************************

প্রবাস বন্ধু পাঠ চক্র ও বাংলা গ্রন্থাগার
বিষয়সূচী – ৩১শে জানুয়ারী ২০২১
সভা সঞ্চালনা: চন্দ্রা ও রবি দে  
এবারে সভা বসবে ভিডিও কনফারেন্সে
শুরু:  ৩:৩০ বিকেল


বিষয়উপস্থাপকসময়শুরুশেষ
১অভিবাদন ও সভা সঞ্চালনা চন্দ্রা ও রবি দে  ৫ মি.৩:৩০৩:৩৫
২কাজের কথা / আলোচনা , ইত্যাদি কারোর  কিছু বলার থাকলে      ১৫ মি.৩:৩৫৩:৫০
৩ওয়েবসাইট নিয়ে আলোচনা সুমিতা বসু ও সহযোগিরা  ১০ মি.৩:৫০৪:০০

সাহিত্য চর্চা প্লাস ৪:০০থেকে ৬টা                


বিষয়উপস্থাপকসময়শুরু*শেষ*
১স্বরচিত কবিতা পাঠ দারিদ্র সীমা BPL বন্ধুরা সব ভিডিও: বিবির বয়ানসফিক আহমেদ১০ মি৪:০০৪:১০
২ রচনা পাঠ: “মা” –   স্বপন নস্কররবি দে১০ মি ৪:১০৪:২০
৩স্বরচিত ছোট গল্প পাঠ: জলে পড়া আকাশ সুমিতা বসু ৫ মি ৪:২০৪:২৫
৪স্বরচিত প্রবন্ধ পাঠ: কলম, কামান ও কবিতা  সুমিতা বসু ১০ মি ৪:২৫৪:৩৫
৫রচনা পাঠ: শান্তিনিকেতন শিশুতীর্থ: শান্তিনিকেতনের একটি স্কুল মৃণাল চৌধুরী ৫ মি৪:৩৫৪:৪০
৬গল্প /কবিতা / রচনা পাঠ 



৭ গল্প /কবিতা / রচনা পাঠ 



১০গল্প /কবিতা / রচনা পাঠ 



১১ সভা শেষ / সময় থাকলে গল্প গুজবসকলে


পেটপূজা: ৬টা 
বিশেষ অনুরোধ
১) পারলে হেডসেট ব্যবহার করুন।  স্পিকার ফোন ব্যবহার করা বাঞ্ছনীয় নয় – নেপথ্যে সম্পূর্ণ  নিস্তব্ধতা  কাম্য। 
২) শুধুমাত্র লিখিত স্ক্রিপ্ট থেকে পড়ুন। 
৩) যদি ৫ মিনিটের বেশি সময় নিতে চান, অনুগ্রহ করে লেখার প্রবাহ (flow) এবং সংক্ষিপ্ততার (brevity) জন্য লেখা সম্পাদনা করুন।
৪) একাকী (solo) উপস্থাপিত আইটেম ১৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করুন। 

************************************************************************

সাহিত্য-সভা
ক্যালেন্ডার
আগামী সভা
পুরোনো সভা

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

পুরোনো সভা

  • অক্টোবর ১৮, ২০২০: নীতা শেটকর-এ...
  • অক্টোবর ২০১৮: বিজয়া সম্মেলনী...
  • অক্টোবর ২৪, ২০২১:
  • অক্টোবর ৩০, ২০২২: নমিতা রায়চৌধ...
  • অগাস্ট ২৮, ২০২২: শ্রাবণী আকিলা...
  • অগাস্ট ২৯, ২০২১: নমিতা রায়চৌধু...
  • আগস্ট ৩০, ২০২০
  • এপ্রিল ২৫, ২০২১: মৃণাল চৌধুরী-...
  • এপ্রিল ২৬, ২০২০...
  • এপ্রিল ২৮, ২০১৯...
  • জানুয়ারী ২৬, ২০২০...
  • জানুয়ারী ২৯, ২০২৩: উদ্দালক ভরদ...
  • জানুয়ারী ৩০, ২০২২:
  • জানুয়ারী ৩১, ২০২১: রবি দের লেখ...
  • জুন ২৮, ২০২০: সভার বিবরণী &#...
  • জুন ২৬, ২০২২: নিবেদিতা গাঙ্গুল...
  • জুন ২৭, ২০২১: রবি দে-র লেখনীতে
  • জুলাই ২৫, ২০২১ সাহিত্যসভা : বস...
  • জুলাই ২৬, ২০২০: অচিন্ত্য ঘোষ-এ...
  • ডিসেম্বর ‘১৮ প্রবাসবন্ধু...
  • ডিসেম্বর ১৫, ২০১৯ –...
  • ডিসেম্বর ১৮, ২০২২: স্মরণ সভা &...
  • ডিসেম্বর ২০, ২০২০ : শ্যামলী...
  • নভেম্বর ১৭, ২০১৯...
  • নভেম্বর ২১, ২০২১:
  • নভেম্বর ২২, ২০২০ : সুমিতা বসুর...
  • নভেম্বর ৩, ২০১৯...
  • প্রবাস বন্ধু পাঠ চক্র বিষয়সূচ...
  • ফেব্রুয়ারী ২৩, ২০২০...
  • ফেব্রুয়ারী ২৬, ২০২৩: শ্রাবনী আ...
  • ফেব্রুয়ারী ২৭, ২০২২:
  • ফেব্রুয়ারী ২৮, ২০২১: কাজল রায়...
  • মার্চ ২৭, ২০২২: সুমিতা বসু-র ল...
  • মার্চ ২৮, ২০২১: শ্যামলী মিত্র-...
  • মার্চ ২৯, ২০২০ – সভা বি...
  • মে ১, ২০২২:
  • মে ২২, ২০২২: আলী তারেক-এর লেখন...
  • মে ৩০, ২০২১:
  • মে ৩১, ২০২০: সফিক আহমেদের লেখন...
  • সেপ্টেম্বর ২৭, ২০২০: রুমকি দা...
  • সেপ্টেম্বর ১৮, ২০২২: রুমকি দাস...
  • সেপ্টেম্বর ২৬, ২০২১: নমিতা রায়...
Copyright (C) 2020