প্রবাস বন্ধু পাঠচক্র ও গ্রন্থাগার

হিউস্টন, টেক্সাস
Menu   ≡ ╳
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
Menu
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
 

জুন ২৮, ২০২০: সভার বিবরণী – সফিক আহমেদের কলমে

প্রথামতো সভা শুরু হয় রবিবার ২৮শে জুন বিকেল সাড়ে তিনটেয় | এবারকার সভা Zoom ভিডিওর মাধ্যমে পরিচালিত হয় |

সভা সঞ্চালনার ভার ছিল অচিন্ত্য ঘোষ ও রবি দে-র উপর |

সারাংশ লিপিবদ্ধ: সফিক আহমেদ |

সাহিত্য সভার প্রথম Zoom ভিডিও কনফারেন্সের বন্দোবস্ত এবং সুচারুভাবে কারিগরি সহায়তার জন্য প্রথমেই ধন্যবাদ জানানো হয় অভিষেক ব্যানার্জীকে | 
মালবিকা চ্যাটার্জীর অনুপস্থিতিতে ও অনুরোধে রবি দে জানান যে প্রবাস বন্ধু পূজা সংখ্যার জন্য পূর্ব আলোচিত বাধ্যতামূলক করোনা অতিমারী বা বর্ণবৈষম্য বিষয়ক লেখা আবশ্যিক নয়, যে কোনো ধরনের লেখা গ্রহণ করা হবে |

প্রবাস বন্ধু ওয়েবসাইট সম্বন্ধে আলোচনা করেন  রবি দে, রাজীব রায়চৌধুরী, সুরূপা শ ও ওয়েবসাইটের উপস্থিত  সদস্যরা | এই ওয়েবসাইট পরিমার্জন ও পরিবর্ধন করার জন্য সকলের মতামত ওয়েব ডেভেলপারকে জানানোর দায়িত্ব রাজীব রায়চৌধুরী গ্রহণ করেন| ব্লগ-এ লেখার নিয়ম কানুন নিয়েও আলোচনা হয় | ব্লগ-এর জন্য লেখা সুমিতা বসু এবং চন্দ্রা দে-র কাছে পাঠিয়ে দিলে ওঁরা প্রবাস বন্ধু ব্লগ-এ প্রকাশ করবেন |

এরপর শুরু হয় সভার সাহিত্য চর্চা | 

প্রথমে সফিক আহমেদ পাঠ করেন স্বরচিত কবিতা “জোয়ার ভাটা”|কবিতায় কবির বেলাগাম প্রেমপর্ব, সময়ের প্রবাহে প্রেমের অবক্ষয় এবং প্রেমের স্বপ্নডিঙা আবার দিকশূন্যপুরে ভাসিয়ে দেওয়ার স্বপ্ন দাগ কেটে যায় শ্রোতাদের মনে | সফিক আহমেদের দ্বিতীয় কবিতা “একটা আকাশ”-এর আবৃত্তি শোনা হয় জুঁই দে-র কণ্ঠে | এই কবিতায় একই পৃথিবীর দুই প্রান্তে সময়ের ব্যবধান এবং প্রেমিক প্রেমিকার ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও কাছাকাছি থাকার স্বপ্ন শ্রোতাদের সাথে ভাগ করে নেওয়া হয় |

“বাবা ও মেয়ের বন্ধনের উপলব্ধি” শীর্ষক স্বরচিত লেখা পাঠ করেন মৃণাল চৌধুরী | সদ্য উদযাপিত পিতৃদিবসের পরিপ্রেক্ষিতে এই লেখাটি অত্যন্ত প্রাসঙ্গিক ছিল | পিতা ও কন্যার নিবিড় বন্ধন সম্বন্ধে নিজস্ব উপলব্ধি প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন তিনি |
রবি দে এই প্রসঙ্গে তাঁর পিতার স্মৃতি রোমন্থন করেন | 

পরবর্তী উপস্থাপনা অচিন্ত্য কুমার ঘোষের স্বরচিত কবিতা “আবার হবে শুরু”| করোনা মহামারীর নৈরাশ্যের মাঝে আশার বাণী শোনায় এই কবিতাটি | আসবে নতুন  দিন, নতুন জীবন, আবার শিশুরা খেলে বেড়াবে, আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসবে জীবন, এই পুনর্জীবনের মন্ত্র এবং বিশ্বাস ছড়িয়ে পড়ে সকলের মনে | অচিন্ত্য কুমার ঘোষের স্বরচিত দ্বিতীয় কবিতা “পঁচিশে বৈশাখ” কবি বন্দনায় প্রকাশ পায় রবি ঠাকুরের প্রতি শ্রদ্ধা |

কমলপ্রিয়া রায় শোনান স্বরচিত কবিতা “বিচার”| সাম্প্রতিক বর্ণবৈষম্য নিয়ে লেখা এই কবিতায় তাঁর বিশ্বাস একদিন  বিচার হবে মানবতার, এবং সেই বিচারে মানবতার জয় হবেই |

সুমিতা বসু পড়ে শোনান ছোট গল্প “ছেলেবেলার ছাদ”| এই পাঠের মাধ্যমে তিনি শ্রোতাদের ফিরিয়ে নিয়ে যান পুরনো উত্তর কলকাতায় বনেদী বাড়ির অন্দর মহলে | বাড়ির ছাদে জড়িয়ে থাকা বাল্য স্মৃতিচারণ করেন তিনি এই গল্পে | ওঁর বাচন শৈলীতে মুগ্ধ হন শ্রোতারা |

সভার শেষে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষ্যে তাঁর জীবন ও সাহিত্য সম্ভার নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন সভায় উপস্থিত সব সদস্যরা |

সেই আলোচনার আমেজ নিয়ে সেদিনের সভা সমাপ্ত হয় | 

***********************************

প্রবাস বন্ধু পাঠ চক্র ও বাংলা গ্রন্থাগার

বিষয়সূচী – ২৮শে জুন ২০২০

সভা সঞ্চালনা: অচিন্ত্য ঘোষ ও রবি দে 

এবারে সভা বসবে দূরাভাষে: https://us02web.zoom.us/j/85723014387 
শুরু:  ৩:৩০ বিকেল


বিষয়উপস্থাপকসময়শুরুশেষ
১অভিবাদন ও সভা সঞ্চালনাসভা সঞ্চালক  ৫ মি:৩:৩০৩:৩৫
২কাজের কথা / আলোচনা, ইত্যাদি কারোর  কিছু বলার থাকলে ১০ মি:৩:৩৫৩:৪৫
৩ওয়েবসাইট নিয়ে আলোচনা সুমিতা বসু ও সহযোগিরা   ১০ মি:৩:৪৫৩:৫৫

সাহিত্য চর্চা প্লাস ৪:০০ থেকে ৬টা                


বিষয়উপস্থাপকসময়শুরু*শেষ*
১স্বরচিত কবিতা: ১)জোয়ার ভাটা 
২) একটা আকাশ 
সফিক আহমেদ৮ মি৪:০০৪:১০
২কবিতা পাঠঅসিত কুমার সেন ৬ মি ৪:১০৪:১৬
৩বাবা ও মেয়ের বন্ধনের উপলব্ধিমৃণাল চৌধুরী৫ মি ৪:১৬৪:২৫
৪স্বরচিত ছোট গল্প: ছোটবেলার ছাদ সুমিতা বসু ১০ মি ৪:২৫৪:৪০
৫স্বরচিত কবিতা: ১) আবার হবে শুরু
২) পঁচিশে বৈশাখ 
অচিন্ত্য কুমার ঘোষ ১০মি ৪:৪০৪:৫০
৬কবিতা পাঠ: বিচার কমলপ্রিয়া রায়৫ মি৪:৫০৪:৫৫
৭আলোচনা: বঙ্কিম চন্দ্র সুমিতা বসু  / সকলে ৬০ মি ৪:৫৫৫:৫৫

সভা শেষ সকলে
৬:০০

সাহিত্য-সভা
ক্যালেন্ডার
আগামী সভা
পুরোনো সভা

পুরোনো সভা

  • অক্টোবর ১৮, ২০২০: নীতা শেটকর-এ...
  • অক্টোবর ২০১৮: বিজয়া সম্মেলনী...
  • অক্টোবর ২৪, ২০২১:
  • অক্টোবর ৩০, ২০২২: নমিতা রায়চৌধ...
  • অগাস্ট ২৮, ২০২২: শ্রাবণী আকিলা...
  • অগাস্ট ২৯, ২০২১: নমিতা রায়চৌধু...
  • আগস্ট ৩০, ২০২০
  • এপ্রিল ২৫, ২০২১: মৃণাল চৌধুরী-...
  • এপ্রিল ২৬, ২০২০...
  • এপ্রিল ২৮, ২০১৯...
  • জানুয়ারী ২৬, ২০২০...
  • জানুয়ারী ২৯, ২০২৩: উদ্দালক ভরদ...
  • জানুয়ারী ৩০, ২০২২:
  • জানুয়ারী ৩১, ২০২১: রবি দের লেখ...
  • জুন ২৮, ২০২০: সভার বিবরণী &#...
  • জুন ২৬, ২০২২: নিবেদিতা গাঙ্গুল...
  • জুন ২৭, ২০২১: রবি দে-র লেখনীতে
  • জুলাই ২৫, ২০২১ সাহিত্যসভা : বস...
  • জুলাই ২৬, ২০২০: অচিন্ত্য ঘোষ-এ...
  • ডিসেম্বর ‘১৮ প্রবাসবন্ধু...
  • ডিসেম্বর ১৫, ২০১৯ –...
  • ডিসেম্বর ১৮, ২০২২: স্মরণ সভা &...
  • ডিসেম্বর ২০, ২০২০ : শ্যামলী...
  • নভেম্বর ১৭, ২০১৯...
  • নভেম্বর ২১, ২০২১:
  • নভেম্বর ২২, ২০২০ : সুমিতা বসুর...
  • নভেম্বর ৩, ২০১৯...
  • প্রবাস বন্ধু পাঠ চক্র বিষয়সূচ...
  • ফেব্রুয়ারী ২৩, ২০২০...
  • ফেব্রুয়ারী ২৬, ২০২৩: শ্রাবনী আ...
  • ফেব্রুয়ারী ২৭, ২০২২:
  • ফেব্রুয়ারী ২৮, ২০২১: কাজল রায়...
  • মার্চ ২৭, ২০২২: সুমিতা বসু-র ল...
  • মার্চ ২৮, ২০২১: শ্যামলী মিত্র-...
  • মার্চ ২৯, ২০২০ – সভা বি...
  • মে ১, ২০২২:
  • মে ২২, ২০২২: আলী তারেক-এর লেখন...
  • মে ৩০, ২০২১:
  • মে ৩১, ২০২০: সফিক আহমেদের লেখন...
  • সেপ্টেম্বর ২৭, ২০২০: রুমকি দা...
  • সেপ্টেম্বর ১৮, ২০২২: রুমকি দাস...
  • সেপ্টেম্বর ২৬, ২০২১: নমিতা রায়...
Copyright (C) 2020