প্রবাস বন্ধু পাঠচক্র ও গ্রন্থাগার

হিউস্টন, টেক্সাস
Menu   ≡ ╳
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
Menu
  • Home
  • আমাদের কথা
    • স্মৃতির বারান্দায়
    • সদস্য ও সদস্যা
    • শুধু সদস্য/সদস্যাদের জন্য
  • সাহিত্য সভা
    • ক্যালেন্ডার
    • আগামী সভা
    • পুরোনো সভা
  • পত্রিকা
    • আগামী পত্রিকা
    • লেখা জমা দেওয়া
    • প্রকাশিত পত্রিকা
  • গ্রন্থাগার
    • বইয়ের তালিকা
    • বাংলা ই-লাইব্রেরী
  • লেখক/লেখিকা
  • সাক্ষাৎকার
  • ব্লগ
  • অন্যান্য বিষয়
  • ছবির অলিন্দে
  • যোগাযোগ করুন
 

মে ৩১, ২০২০: সফিক আহমেদের লেখনীতে

রবিবার, ৩১শে মে, ২০২০ – সভা শুরু হয় টেলি-কনফারেন্সের মাধ্যমে বিকেল ৩:৩০ মিনিটে |সভা সঞ্চালনার ভার ছিল সফিক আহমেদ-এর ওপর |

বিশ্বজুড়ে মহামারী, সোনার বাংলা বিধ্বংসী ঝড়ে বিপর্যস্ত, পঙ্গপালে উপদ্রুত ভারতের শস্য ভান্ডার | আমাদের বর্তমান বাসস্থান বিশ্বের মহা শক্তিমান দেশ আমেরিকাও আজ বিপর্যস্ত মহামারী আর বর্ণবৈষম্য জনিত বিদ্বেষে | প্রাকৃতিক আর মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের এই অভূতপূর্ব সমন্বয়ের আমরা বিমূঢ় দর্শক |

এ এক অদ্ভুত সময়, চারিপাশে মৃত্যু-মিছিল আর বেঁচে থাকার কাতর আকুতি! বিশ্বজোড়া  হাহাকার আর দীর্ঘ-নিঃশ্বাসের মাঝে মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’, এই ধ্রুব সত্যই যেন আজ সমগ্র  পৃথিবীর দেওয়াল লিখন! এই মেঘ কেটে যাক, ঝলমলে দিনের আলোয় মানুষ আবার নির্ভয়ে নিঃশ্বাস নিক | স্বজন হারানোর যন্ত্রণাকে পিছনে ফেলে আপন ছন্দে ধ্বনিত হোক মহাকালের জয়গান! পৃথিবীর আকাশে আবার দেখা দিক  নানান চাওয়া-পাওয়ায় ভরা জীবনের সেই চেনা রামধনু | কামনা শুধু এইটুকুই!  এই বলে শুরু হয় দূরভাষে সংযোজিত “সাহিত্য সভা”|

রবি দে দূরভাষে সুচারুভাবে সভা পরিচালিত হওয়ার উদ্দেশ্যে বক্তা ছাড়া বাকি শ্রোতারা ফোন mute করে রাখার অনুরোধ জানান | এমনকি তিনি প্রস্তাব রাখেন যে পরবর্তী সভা টেলি-কনফারেন্সের বদলে zoom, web ex, Skype বা Microsoft  team-এ করা যায় কিনা তা মূল্যায়ন করে সুচিন্তিত মতামত রাখতে |
“প্রবাস বন্ধু ওয়েবসাইট” সম্বন্ধে আলোচনা করেন সুমিতা বসু এবং ওয়েবসাইটের অন্যান্য সহকর্মী – রবি দে, চন্দ্রা দে, রাজীব রায়চৌধুরী, সুরূপা শ এবং আর সকলে | ওয়েবসাইটটির উদ্বোধন প্রবাস বন্ধুর একটি বিশাল পদক্ষেপ | পরবর্তী পর্যায়ে এই ওয়েবসাইট পরিমার্জন ও পরিবর্ধন করার প্রয়াসে সকলের মতামত ওয়েবসাইট কমিটিকে জানানোর অনুরোধ করা হয় | এই ওয়েবসাইট জনগনের কাছে পৌঁছে দেওয়ার চিন্তাও পর্যালোচিত হয় |

এর পর সভার মূল পর্যায়ের কাজ শুরু হয় |
প্রথমেই প্রবাস বন্ধুর সদস্যা প্রয়াত শ্রীমতী নন্দিতা ভাটনগরের স্মৃতিচারণ করেন শ্রী অসিত কুমার সেন | ওঁর সাহিত্য অনুরাগ ও প্রবাস বন্ধুর সঙ্গে যোগাযোগ নিয়ে বক্তব্য রাখেন শ্রী সেন |  
শ্রী ভজেন্দ্র বর্মনও প্রয়াত শ্রীমতী নন্দিতা ভাটনগরের জীবন সম্বন্ধে আলোকপাত করেন।প্রয়াত শ্রীমতী ভাটনগরের আত্মার শান্তি কামনা করে সভায় এক মিনিটের নীরবতা পালন করা হয় |

“সভ্যতার অতলান্তিক” শীর্ষক স্বরচিত প্রবন্ধ পাঠ করেন শ্রী সোমনাথ বসু | এই প্রবন্ধ বর্তমান আমেরিকার বর্ণ বিদ্বেষের পরিস্থিতিতে অত্যন্ত প্রাসঙ্গিক | আমেরিকার ক্রীতদাস প্রথা থেকে বর্তমান পরিস্থিতি পর্যন্ত ক্রমান্বয়ের ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ এই লেখা সকল শ্রোতাকে সমৃদ্ধ করে | ওঁর বাচন শৈলীও প্রশংসার দাবি রাখে | 
সফিক আহমেদ পাঠ করেন স্বরচিত কবিতা “দোলাচল”| এই কবিতায় প্রেম, বিশ্বাস-অবিশ্বাসের আবর্তে ঘূর্ণায়মান প্রেমিকের দীর্ঘশ্বাস ছুঁয়ে যায় শ্রোতাদের মনকে |বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের  ১২১-তম জন্মদিন স্মরণ করে পরিবেশন করেন তাঁর  লেখা কবিতা “বরাঙ্গনা”| আজ সমাজ-কর্মীরা বরাঙ্গনাদের নিয়ে  সমাজ-সেবা -মূলক কাজ করছেন | তবে আজ থেকে শতবর্ষ আগে মুক্ত চিন্তাধারা এবং সামাজিক ধ্যান-ধারণার  বিরুদ্ধে গিয়ে সমাজের উপেক্ষিত অংশকে সম্মান জানাতে কাজী নজরুল ইসলামের এই লেখা বিস্ময়কর |

বিদ্রোহী কবি নজরুল ইসলামের “শুদ্ধ করো আমার জীবন” কবিতাটি সুচারুভাবে পাঠ করেন শ্রীমতী নন্দিনী সরকার | এর পর শ্রী সুকুমার রায়-এর “কাতুকুতু বুড়ো” পাঠ করে শ্রোতাদের ছেলেবেলার স্মৃতি ফিরিয়ে দেন তিনি | 

“মসীতে আগুন ও অশ্রুজলের ঝালর: নজরুল” শীর্ষক স্বরচিত আলেখ্য পরিবেশন করেন শ্রীমতী সুমিতা বসু ও শ্রীমতী চন্দ্রা দে | নজরুলের ছেলেবেলা থেকে মৃত্যু পর্যন্ত জীবনের বিভিন্ন পর্যায়ের সংগ্রাম, পিতৃহারা শৈশব, মসজিদের আলিম, যাত্রা দলের গীতিকার, বিদ্রোহী কবি, প্রেমিক কবি, গীতিকার, শ্যামাসঙ্গীত থেকে ইসলামী-সঙ্গীতের রচয়িতা, ধৰ্ম নিরপেক্ষ  কালজয়ী কাজী নজরুল ইসলামের জীবন এক চলচিত্রের মতো শ্রোতাদের সামনে তুলে ধরে অসামান্য এই লেখা আর সুললিত কণ্ঠের পরিবেশনা | শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনতে থাকে এই সুদীর্ঘ পরিবেশনা | 

“কতই রঙ্গ দেখায় কোরোনায়” শীর্ষক স্বরচিত ব্যঙ্গ রচনা পরিবেশন করেন শ্রীমতী সোমা ঘোষ | কোরোনায় বিপর্যস্ত জীবনযাত্রায় হাস্য কৌতুকের এই অবতারণা সকলের মুখে হাসি ফোটায় | অসাধারণ লিখন শৈলী আর পাঠে সভাকে মুগ্ধ করেন সোমা |

সভা শেষে “নজরুল সম্বন্ধে দু চার কথা” শীর্ষক নজরুল স্মৃতিচারণ পরিবেশন করেন শ্রীমতী ডলি ব্যানার্জী | ওঁর বাচন শৈলীতে ফুটে ওঠে তথ্যবহুল নজরুলের স্মৃতি |
সকলকে ধন্যবাদ জানিয়ে সভা শেষ হয়, আর শুরু হয় অপেক্ষা পরের সভার জন্য |

* কাজী নজরুলের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া: কৃতজ্ঞতা রইল |*

প্রবাস বন্ধু পাঠ চক্র ও বাংলা গ্রন্থাগার

বিষয়সূচী – ৩১শে মে ২০২০

সভা সঞ্চালনা: সফিক আহমেদ

এবারেও সভা বসবে টেলিকনফারেন্সে: ৭১২-৭৭০-৫৫০৫; পাস কোড: ৬৮২৪৬৬# 
শুরু:  ৩:৩০ বিকেল


বিষয়উপস্থাপকসময়শুরুশেষ
১অভিবাদন ও সভা সঞ্চালনাসফিক আহমেদ ৫ মি:৩:৩০৩:৩৫
২কাজের কথা / আলোচনা, ইত্যাদি কারোর  কিছু বলার থাকলে ১০ মি:৩:৩৫৩:৪৫
৩ওয়েবসাইট নিয়ে আলোচনা সুমিতা বসু ও সহযোগিরা   ১০ মি:৩:৪৫৩:৫৫

সাহিত্য চর্চা প্লাস ৪:০০ থেকে ৬টা                


বিষয়উপস্থাপকসময়শুরু*শেষ*
১

  মি:৪:০০৪:১২
২নন্দিতা ভাটনগর অসিত কুমার সেন  ৪ মি:৪:১২৪:১৬
৩ সভ্যতার অতলান্তিক সোমনাথ বসু ৮ মি:৪:১৬৪:২৪
৪স্বরচিত কবিতা পাঠ :দোলাচলবিদ্রোহী কবি নজরুলের “বারাঙ্গনা”সফিক আহমেদ৮  মি. ৪:২৪৪:৩২
৫কাতুকুতু বুড়ো : সুকুমার রায়বিদ্রোহী কবি নজরুলের “শুদ্ধ করো আমার জীবন”নন্দিনী সরকার ৫ মি:৪:৩২৪:৩৭
৬মসীতে আগুন ও  অশ্রুজলের ঝালর : নজরুলসুমিতা বসু ও চন্দ্রা দে ২০  মি:.৪:৩৭৪:৫৭
৭কতই রঙ্গ দেখায় কোরোনায়সোমা ঘোষ ৭ মি: ৪:৫৭৫:০৪
৮নজরুল সম্বন্ধে দু চার কথাডলি ব্যানার্জী৩  মি:৫:০৪৫:০৭
৯সভা শেষ / সময় থাকলে গল্প গুজবসকলে


সাহিত্য-সভা
ক্যালেন্ডার
আগামী সভা
পুরোনো সভা

পুরোনো সভা

  • অক্টোবর ১৮, ২০২০: নীতা শেটকর-এ...
  • অক্টোবর ২০১৮: বিজয়া সম্মেলনী...
  • অক্টোবর ২৪, ২০২১:
  • অক্টোবর ৩০, ২০২২: নমিতা রায়চৌধ...
  • অগাস্ট ২৮, ২০২২: শ্রাবণী আকিলা...
  • অগাস্ট ২৯, ২০২১: নমিতা রায়চৌধু...
  • আগস্ট ৩০, ২০২০
  • এপ্রিল ২৫, ২০২১: মৃণাল চৌধুরী-...
  • এপ্রিল ২৬, ২০২০...
  • এপ্রিল ২৮, ২০১৯...
  • জানুয়ারী ২৬, ২০২০...
  • জানুয়ারী ২৯, ২০২৩: উদ্দালক ভরদ...
  • জানুয়ারী ৩০, ২০২২:
  • জানুয়ারী ৩১, ২০২১: রবি দের লেখ...
  • জুন ২৮, ২০২০: সভার বিবরণী &#...
  • জুন ২৬, ২০২২: নিবেদিতা গাঙ্গুল...
  • জুন ২৭, ২০২১: রবি দে-র লেখনীতে
  • জুলাই ২৫, ২০২১ সাহিত্যসভা : বস...
  • জুলাই ২৬, ২০২০: অচিন্ত্য ঘোষ-এ...
  • ডিসেম্বর ‘১৮ প্রবাসবন্ধু...
  • ডিসেম্বর ১৫, ২০১৯ –...
  • ডিসেম্বর ১৮, ২০২২: স্মরণ সভা &...
  • ডিসেম্বর ২০, ২০২০ : শ্যামলী...
  • নভেম্বর ১৭, ২০১৯...
  • নভেম্বর ২১, ২০২১:
  • নভেম্বর ২২, ২০২০ : সুমিতা বসুর...
  • নভেম্বর ৩, ২০১৯...
  • প্রবাস বন্ধু পাঠ চক্র বিষয়সূচ...
  • ফেব্রুয়ারী ২৩, ২০২০...
  • ফেব্রুয়ারী ২৬, ২০২৩: শ্রাবনী আ...
  • ফেব্রুয়ারী ২৭, ২০২২:
  • ফেব্রুয়ারী ২৮, ২০২১: কাজল রায়...
  • মার্চ ২৭, ২০২২: সুমিতা বসু-র ল...
  • মার্চ ২৮, ২০২১: শ্যামলী মিত্র-...
  • মার্চ ২৯, ২০২০ – সভা বি...
  • মে ১, ২০২২:
  • মে ২২, ২০২২: আলী তারেক-এর লেখন...
  • মে ৩০, ২০২১:
  • মে ৩১, ২০২০: সফিক আহমেদের লেখন...
  • সেপ্টেম্বর ২৭, ২০২০: রুমকি দা...
  • সেপ্টেম্বর ১৮, ২০২২: রুমকি দাস...
  • সেপ্টেম্বর ২৬, ২০২১: নমিতা রায়...
Copyright (C) 2020